যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুসুমপুর জাগরনী সংসদ পাঠাগার মাঠে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে ৬ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। পরে বিনামূল্যে দন্ত, গাইনী, ডায়াবেটিস ও চুক্ষি চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক আব্দুল কুদ্দুস ধীরেন,জাগরনী সংসদ পাঠাগারের সভাপতি জানে আলম হাওলাদারসহ ব্যাংকটির উর্ধতন কর্মকতা বৃন্দ। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ৩১১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও তাদের মাঝে ঔষধ বিতরন করা হয়। এছাড়াও বিনামূল্যে ৪২৭ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য বাছাই করা।
বার্তা বাজার/এম.সি