বড় বোনের বিয়ের টাকা যোগাড় করা হলো না আসাদের

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ শ্রমিক ১৪ বছরের কিশোর মোহাম্মদ আসাদ মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। এ নিয়ে কারখানাটিতে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে।

আসাদ শেখ তার বড় বোনের বিয়ের জন্য টাকা যোগাড় করত ওই কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে ১৩ হাজার টাকা বেতনে চাকরি করতো। তার বাবা নেই। দগ্ধ হওয়ার পর হাসপাতালে আক্ষেপ করে বলছিলো-‘এখন আমি কিভাবে বড় বোনের বিয়ের টাকা যোগাড় করবো? আমি কি বাঁচব না?’ কিন্তু তার সেই বেঁচে থাকার আকুতিকে পরাজিত করে চলে গেলেন না ফেরার দেশে।

গত বুধবার (১১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে অন্য যাদের পরিচয় জানা গেছে তারা হলেন, ওই কারখানার কর্মী ইমরান (১৮), বাবুল (৩২), আলম হোসেন, রায়হান (১৬), জিয়াউল ইসলাম, খালেক, সালাউদ্দিন (৩২), মো. সুজন, জাহাঙ্গীর (৫৫), মেহেদী (২০) ও আব্দুর রাজ্জাক (৪৫)। জাকির হোসেন (২২)।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর