সাংস্কৃতিক সংগঠন ত্রিভুজ‘র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজের’ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বারবিকিউ অনুষ্ঠানের মাধ্যমে ৮২ সদস্য বিশিষ্ট ওই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ এই কমিটিতে সভাপতি হিসেবে মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রাউফুর রাহীম লিমন মনোনীত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে পশুপালন অনুষদের অধ্যাপক ড. তানভীর রহমান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী ও সহকারি অধ্যাপক মো. রাসেল, কৃষিতত্ত্ব বিভাগের লেকচারার শুব্রত কুমার সরকার, পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের মো.ইউনুস আলী এবং পশুপুষ্টি বিভাগের মো. আব্দুল্লাহ আল সুফিয়ান শুভ মনোনীত হয়েছেন।

নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. সোয়াইব আলম এবং শিমুল চন্দ্র শীল, ফাতেমাতুজ্জহুরা মীম, মাহ্দীইয়া তাসনিম মিতি, অমৃতা সাহা এবং সাবিরা ঊষা, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্জিয়া মারজু, উৎস সরকার, জেদান আল মাসুম রিজভী এবং দেবাশিষ রাহা, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আহসান হাবীব তামিম, মোস্তফিজুর রহমান হৃদয়, অমিতাভ বিশ^াস জয়, মাহিমা সুলতানা রাত্রি এবং মরিয়ম আক্তার নিশাত মনোনীত হয়েছেন। এছাড়াও অর্থ, দপ্তর, প্রচার ও প্রকাশনা, সজসজ্জা বিষয়ক, নাট্য বিষয়ক, নৃত্য বিষয়ক, সংগীত বিষয়ক, মিলনায়তন বিষয়ক সম্পাদক পদেও আরও মনোনীত হয়েছেন। কমিটিতে হল প্রতিনিধি হিসেবে ৯ জন এবং কার্যকরী সদস্য হিসেবে ১৭ জন মনোনীত হয়েছেন। এবারের পূর্নাঙ্গ কমিটির নতুন পদ উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে অনিক তালুকদার, এনামুল কবির পায়েল, রকিবুল হাসান রাকিব, অর্জুন কুমার, পরিতোষ দাস রাজ এবং শাহনাজ পারভীন রূমকী মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে ত্রিভুজের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সংস্কৃতি হলো সমাজের দর্পন। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের ঐতিহ্য বেঁচে থাকে। একটি সাংস্কৃতিক সংগঠনের তাদের কার্যক্রমের মধ্য সমাজ তথা জাতির মুল্যবোধের ইতিবাচক পরিবর্তন আনায়ন করাই সংগঠনের সার্থকতা।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর