লামচর ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি ঘোষনা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়ন শ্রমিকলীগের নব গঠিত কমিট অনুমোদন দিয়েছেন রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগ।এতে সভাপতি পদে আব্দুল কুদ্দুস ও সাধারন সম্পাদক পদে আজাদ হোসেনকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মাল ও সাধারণ সম্পাদক লিটন হাজারী বলেন,লামচর ইউপি শ্রমিকলীগের নেতৃত্বকে ফুটিয়ে তুলতে ও সংগঠনকে আরও বেগবান করার লক্ষেই উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশা রাখি উক্ত কমিটির নেতৃবৃন্দ লামচর ইউনিয়ন সহ উপজেলা শ্রমিকলীগের সকল কর্মকান্ড পালনে অগ্রনী ভুমিকা পালন করবে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর