অফিস ভাঙচুরের পর দৈনিক সংগ্রামের সম্পাদক আটক

দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের ‘দৈনিক সংগ্রাম’-এর অফিস থেকে তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার এসআই শুভ্রত বিষয়টি নিশ্চিত করেছেন। পত্রিকা অফিসে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা এর আগে, যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় বিকেলে দৈনিক সংগ্রাম অফিসে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এসময় তারা মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মানবতাবিরোধী অপরাধে যাকে কসাই উপাধি দেওয়া হয়েছে, তাকে শহীদ আখ্যায়িত করে পত্রিকাটি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর