সেন্টমার্টিন দ্বীপে হোটেল-রেস্তোঁরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

চলতি পর্যটন মৌসুমে পর্যটক হয়রানী ঠেকাতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে ৫টি খাবার হোটেল- রেস্তোঁরাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দ্বীপে আগত পর্যটকদের খাবারের মান ও মূল্য স্থিতিশীল রাখতে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ৫টি খাবার হোটেলে অতিরিক্ত মূল্য আদায় ও খোলা-নিন্মমানের খাবার পরিবেশনের দ্বায়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান- অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে পর্যটকরা কোন রকমের হয়রানী বা হোটেল রেস্তোঁরা গুলোতে নিম্ন মানের খাবার পরিবেশনের ফলে হয়রানীর শিকার না হয় সে বিষয়টি দেখাশুনার জন্য দ্বীপের ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর