কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় দৈনিক সংগ্রাম অফিস ভাঙচুর

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করায় জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার অফিস ঘেরাও ও ভাঙচুর করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

এ সময়, তালা ঝুলিয়ে দেয়া হয় কার্যালয়টিতে। আর, এ ঘটনায় ক্ষমা চেয়েছেন পত্রিকাটির সম্পাদক।

শুক্রবার বিকেলে, মগবাজারে সংগ্রাম পত্রিকার অফিস ঘেরাও করে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। এ সময় তারা জানান, মানবতাবিরোধী অপরাধে যাকে কসাই উপাধি দেওয়া হয়েছে, তাকে শহীদ আখ্যায়িত করায় বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে পত্রিকাটি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, পত্রিকার সম্পাদক, রিপোর্টারসহ যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর