সদ্য প্রয়াত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধাগণ।সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়ার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও পৌর কমিশনার খাঁন মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তাঁরা,পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর সাইক্লোন ও আব্দুল আলিম সোজা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কচি,দপ্তর সম্পাদক সেলিম রেজা ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার প্রমুখ।
সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়ার রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন,তার সততা,আন্তরিকতা ও স্পষ্টভাষিতার জন্য সবার কাছে ছিলেন সমাদৃত।তিনি রাজনীতিতে ন্যায় ও নিষ্ঠার আদর্শের প্রতীক হয়ে থাকবেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু ও আব্দুর রউফ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সম্পাদিকা সৈয়দা নাজনীন ও নুরুল বাশার মিয়ার পরিবারের সদস্যসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব কুতুবউদ্দিন ফরিদী ও থানা মসজিদের ইমাম আব্দুর রহমান।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নুরুল বাশার মিয়া দীর্ঘদিন নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।তিনি স্ত্রী,তিন ছেলে,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বার্তা বাজার/ডব্লিও.এস