ড. আনোয়ার খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খানের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

৯ নং ভোলাকোট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সফিকুল ইসলাম ও তার বাবা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুলাল পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর দেহলা পচা মার্কেট জামে মসজিদ ও আথাকরা বাজার জামে মসজিদে মুসল্লিদের নিয়ে এই দোয়া ও মিলাদের আয়োজন শেষে তোবারক বিতরন করা হয়।

দোয়া ও মিলাদ শেষে প্রায় ৫০০ লোকের মাঝে এই তবারক বিতরন করা হয়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর