এক মোটরসাইকেলে ৪জন, প্রাণ গেল কিশোরের

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৈকত হোসেন সীমান্ত (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। ঘটনায় তার তিন সহপাঠী আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে বীরকোর্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সৈকত হোসেন সীমান্ত ওই এলাকার মাঝি বাড়ীর নূর নবীর ছেলে। সে কানকিরহাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহতরা তার সহপাঠী তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সৈকতসহ তার তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে তারা কানকিরহাট-বীরকোর্ট সড়কে উঠলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে সৈকতের মাথার পেটে প্রচুর রক্তক্ষরণ ও অপর তিনজন আহত হয়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গাড়ীতে চার জন একসাথে উঠার কারণে ওভারলোড হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর