টসে হেরে ব্যাটিংয়ে আসেন কুমিল্লার দুই ওপেনিং ব্যাটসম্যান তামিম এবং এনামুল। ব্যাটিংয়ে এসে শুরুতেই বড় ধরণের ধাক্কা খায় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই রানের খাতা খোলার আগে মুজিবরের বলে বিদায় নেন এনামুল হক বিজয়।
এনামুলের উইকেট হারিয়ে নিঃসন্দেহে বড় ধরণের হোঁচট খায় কুমিল্লা। এনামুলের বিদায়ের পর মাঠে আসেন মেহেদি হাসান। শুরু থেকেই তামিমকে ভালো সঙ্গ দেন মেহেদী। ভালো কিছুর আভাস দিয়েও বেশিক্ষন মাঠে থাকতে পারেননি মেহেদী।ষষ্ঠ ওভারের প্রথম বলে আবু হায়দার রনির বলে ১২ রান করে আউট হন মেহেদী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৩৭ রান। ১২ রান নিয়ে তামিম এবং ৫ রান নিয়ে ব্যাটিং করছেন লরি ইভানস ।
এর আগে টস জয়লাভ করে ঢাকাকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক শানাকা। একটি করে ম্যাচ খেলেছে দুই দলই। ঢাকা প্লাটুন নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রাজশাহী রয়্যালসের কাছে। কুমিল্লা ওয়ারিয়র্স করেছে উড়ন্ত সূচনা। ১০৫ রানে হারিয়েছে রংপুর রেঞ্জার্সকে।
কুমিল্লা একাদশ
সৌম্য সরকার, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, ইয়াসির আলি, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, সানজামুল ইসলাম, আবু হায়দার, মুজিব উর রহমান, আল আমিন হোসেন।
ঢাকা একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, লরি ইভানস, শহীদ আফ্রিদি, শুভাগতহোম চৌধুরী, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদ।
বার্তাবাজার/কেএ