সারাদেশে অনশনরত পাটকল শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ ও শ্রমিক মৃত্যুর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১৩ই ডিসেম্বর) ২০১৯ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সারাদেশে অনশনরত পাটকল শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ ও শ্রমিক মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজী বলেন, “দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা করলে সাধারণ শিক্ষার্থীরাও কোনো প্রকার ছাড় দেবে না। ‘পি পি পি’ এর কোনোরকম অন্যায় মেনে নেয়া হবে না এবং যতদ্রুত সম্ভব শ্রমিকদের দাবী মেনে নিতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিসা মুনতাজ, তমাল, সিয়াম ও রাকিব মাহমুদ।
এছাড়া শিক্ষার্থীরা মৃত শ্রমিকদের ‘বাবা’ সম্বোধন করে রাষ্ট্রযন্ত্র কর্তৃক এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে।
বার্তা বাজার/ডব্লিও.এস