টস জিতে বোলিংয়ে কুমিল্লা

মিরপুরে বঙ্গব্ন্ধু বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুন আর দাসুন শানাকার কুমিল্লা ওয়ারিয়র্স। ম্যাচে টস জিতেছেন শানাকা। প্রথমে ঢাকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

একটি করে ম্যাচ খেলেছে দুই দলই। ঢাকা প্লাটুন নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রাজশাহী রয়্যালসের কাছে। কুমিল্লা ওয়ারিয়র্স করেছে উড়ন্ত সূচনা। ১০৫ রানে হারিয়েছে রংপুর রেঞ্জার্সকে।

কুমিল্লা একাদশ

সৌম্য সরকার, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, ইয়াসির আলি, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, সানজামুল ইসলাম, আবু হায়দার, মুজিব উর রহমান, আল আমিন হোসেন।

ঢাকা একাদশ

তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, লরি ইভানস, শহীদ আফ্রিদি, শুভাগতহোম চৌধুরী, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর