আওয়ামী লীগ একটি বহমান নদী যা কখনো শুকিয়ে যাবেনা-বিরলে: খালিদ মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ একটি বহমান নদী, এই নদী কখনোই শুকিয়ে যাবে না। ৭৫ এর আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারকে হত্যা করার পরে খুনিরা মনে করেছিল আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে গেছে। বঙ্গবন্ধুর কথা কেউ আর এই বাংলাদেশে উচ্চারণ করবে না। কিন্তু বাস্তবতায় তা মিথ্যা প্রমাণ হয়েছে। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বের উপর দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি এসব কথা বলেন।

বিরল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনকালে মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সকলকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ নীতির রাজনীতি করেছে বলে ৭০ বছরে আজ আওয়ামী লীগ একটি টগবগে দল হিসেবে দাড় হয়েছে। আওয়ামী লীগকে বাধাগ্রস্থ করার জন্য জামাত বিএনপি, আলবদর, আলসামসকে আওয়ামী লীগের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে, অনেক নেতাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে যতবেশি আঘাত করা হয়েছে আওয়ামী লীগ ততবেশি শক্তিশালী দল হিসেবে পরিণত হয়েছে। আজকের বাস্তবতায় সেটাই প্রমাণিত হয়।

আলোচনার সভা শেষে বিরল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সমঝোতার মাধ্যমে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবু রমা কান্ত রায়। এছাড়াও বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন সাজু ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো।

সম্মেলনে বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে বিরল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর