নোয়াাখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন (৩৮) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২১পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃত রিয়াজ উদ্দিন অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে। তিনি ওই ওয়াার্ডের বর্তমান ইউপি সদস্য।
জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আইয়ুবপুরে অভিযান চালিয়ে ইয়াবা সহ রিয়াজ মেম্বারকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/ডব্লিও.এস