শাকিবের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ অপুর

ছেলে জয়ের সব খরচ আমাকেই বহন করতে হচ্ছে। জয়ের সব খরচ আমি নিজেই বহন করছি। শাকিব ছেলের জন্য কোনও খরচ দিচ্ছে না। আমরা যখন স্বামী-স্ত্রী ছিলাম তখন আমি আমার একটা কাজের জন্য দশ লাখ টাকা নিয়েছিলাম। যা পরবর্তীতে শাকিব গণমাধ্যমে বলেছে জয়ের জন্য সে খরচ দিচ্ছে।

আমিও কিছু বলিনি। কারণ টাকাটা ও আমার কাছে পায়। কিন্তু সত্যটা হলো, ছেলে জন্মের পর ওর জন্য এক টাকাও সে নগদ দেয়নি। এভাবেই কথাগুলো বলছিলেন চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শাকিবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ছেলের দায়িত্ব কিভাবে ভাগ করেছেন? জানতে চাইলে অপু বলেন, ‘জয় আসার পর থেকেই আমাকে অনেক সংগ্রামের মুখে পড়তে হয়েছে। আমার পরিবার ও সাংবাদিক ভাইয়েরা আমার যথেষ্ট সাপোর্ট করেছেন। কিন্তু আর্থিক সাপোর্টটা আমি কোথাও থেকে পাইনি।

আমাকে আর্থিক সমস্যা দূর করতে হয়েছে আমার কাজের মধ্য দিয়ে। সব আমিই করেছি। তবে শাকিব মাসে-বছরে একদিন একটা গিফট দেয় ছেলেকে, সে হঠাৎ করেই আসে এবং কিছু দিয়েই সংবাদ মাধ্যমেই সেটা প্রকাশ করে।’

শাকিব-অপু জুটি হয়ে একসঙ্গে ৭২টি সিনেমা উপহার দেন। একসঙ্গে সিনেমা করতে গিয়ে ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব-অপু। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন।

বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করেন। ২২ নভেম্বর ২০১৭ তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে এ দম্পতির ছাড়াছাড়ি হয়ে যায়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর