ফের ৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৪ কারবারী আটক

চলতি মাসের শুরু থেকে একের পর এক অব্যাহত ভাবে মাদক কারবারীসহ ইয়াবার চালান আটকে ঘটনায় সীমান্তে আদৌ মাদকের অস্থিত্ব নিয়ে স্থানীয় জনসাধারনের মাঝে ভিতির সঞ্চার হয়েছে। বৃহঃস্পতিবার টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা হতে ফের ৪হাজার ৯৭০ পিচ ইয়াবাসহ চারমাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।

র‍্যাবের সহকারী মিডিয়া পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মকতুল হোছনের ছেলে কামাল হোছন(২৯), তার সহোদর আকতার হোছন (৩২) ও মোহাম্মদ নূর(২০) এবং আবুল হোছনের ছেলে আব্দুল মালেক(২৬)। প্রত্যেকেই উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাদিন্দা।

র‍্যাব কর্মকর্তা জানান, বৃহঃস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৫ সদস্যরা সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিনড্রাইভ সংলগ্ন ফাঁকা জায়গায় ব্রীজের পাশ্বে ইয়াবা ক্রয় বিক্রয় কালে ৪ হাজার ৯৭০ পিচ ইয়াবা বড়িসহ তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, ধৃত ব্যক্তিদের জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর