২ বছর ৯ মাস পর মেয়র মীরু শাহজাদপুরে

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমান বরখাস্ত কৃত ) মুক্তিযোদ্ধা হালিমুল হক মীরু ২ বছর ৯ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে গতকাল শুক্রবার শাহজাদপুরে এসেছেন। দিয়ে বরণ করেন তার সমর্থকেরা। এসময় তিনি উপস্থিত সবার উদ্যেশে সংক্ষিপ্তবক্তব্যদেন। কয়েক হাজার সর্মথক মীরুকে বিসিক বাসষ্ট্যান্ড থেকে মিছিল করেহাইস্কুল মাঠে নিয়ে আসেন

উল্লেখ্য ২০১৭ সালের ২ ফেব্রয়ারী শাহজাদপুর পৌরসদর মনিরাপুরে মেয়র হালিমুল হকমীরুর বাড়ির সামনে আ,লীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার জন্য প্রথমে শিমুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েযাওয়া হলে হাসপাতাল থেকে সাংবাদিক শিমুলকে দ্রুত বগুড়া জিয়াউর রহমানমেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরের দিন উন্নত চিকিৎসার জন্য
শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যায় ।

পরে শিমুলের স্ত্রী নুরন্নাহার খাতুন শাহজাদপুর থানায় মেয়র মীরুকে প্রধানআসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।থানার তদন্ত কর্মকর্তা মীরুসহ ৩৮ জনের বিরুদ্ধে কোর্টে চার্জসিট দাখিল করে।দীর্ঘদিন কারা ভোগের পর মেয়র মিরু রাজশাহী জেল থেকে ২৭ নভেম্বর জামিনেমুক্তি পেয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান ।

গতকাল শুক্রবার শাহজাদপুরে এসে তিনিজানান তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর