৯২ রানের মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমে রানের খাতা খোলার আগেই নাঈম হাসানের বলে বিদায় নেন হাজরাতুল্লা জাজাই। জাজাইয়ের বিদায়ের পর মাঠে আসেন আফিফ হোসাইন দ্রুব। জাজাইয়ের বিদায়ের পর কিছুটা চাপে পড়েন রাজশাহী। তবে সেই চাপ ভালোভাবেই সামলে নেন আফিফ-লিটন।
রীতিমতো মারমূখী ছিলেন এই দুই ব্যাটসম্যান। ভালো খেলতে খেলতে হটাৎ খেয়ে হারিয়ে ফেলেন আফিফ। নবীন উল হকের বলে বাউন্ডারি মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে তালুবন্দি হন আফিফ। যদিও আউট হওয়ার আগে নিজের কাজটা সেরেই আউট হন আফিফ। দলীয় ৬২ রানের মাথায় ২৫ বলে ৩০ রান করে আউট হন আফিফ।
আফিফ বিদায় নিলেও জয় তুলতে ঘাম জরাতে হয়নি রাজশাহীর ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত ১০.৫ ওভারে ২ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে রাজশাহী। যার ফলে হেসে-খেলে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস। এরই সাথে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় রাজশাহী। ২৬ বলে ৪৪ রান নিয়ে লিটন এবং ১১ বলে ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন শোয়েব মালিক। সিলেটের পক্ষ্যে নবীন উল হক এবং নাঈম হাসান নেন ১ টি উইকেট করে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে আসেন সিলেটের দুই ওপেনিং ব্যাটসম্যান রনি তালুকদার এবং জনসন চার্লস। শুরুতেই রাজশাহী বোলারদের উপর চওড়া হন রনি-চার্লস। তবে এই দুজনকে বেশিক্ষণ মাঠে থাকতে দেননি রাজশাহীর কাপ্তান আন্দ্রে রাসেল। দলীয় ৩৫ রানের মাথায় ব্যাক্তিগত ১৯ রান নিয়ে রাসেলের বলে আউট হয়ে বিদায় নেন রনি।
রনির পরে একই পথে হাঁটেন জনসন চার্লস এবং জীবন মেন্ডিস। দলীয় ৪১ রানের মাথায় ১৬ রান নিয়ে চার্লস এবং ০ রান নিয়ে বিদায় নেন জীবন মেন্ডিস। দুজনই বিদায় নেন অলক কাপালির বলে। দুজনের বিদায়ের ফলে চাপে পড়ে সিলেট। দলের হাল ধরতে মাঠে আসেন মিঠুন-মোসাদ্দেক।
এই দুজনের হাত দরে ভালোই এগিয়ে যাচ্ছিলো সিলেটের ইনিংস। কিন্তু হটাৎ খেয়ে হারিয়ে ফেলেন মিঠুন। বোপারার বলে বাউন্ডারি মারতে গিয়ে হযরতউল্লাহ জাজাইয়ের হাতে তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন মিঠুন।
মিঠুনের পর বিদায় নেন কাপ্তান মোসাদ্দেকও। ব্যাক্তিগত ২০ রান নিয়ে বোপারার বলে উইকেটের পিছনে লিটনের হাতে তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক। যার ফলে বড় স্কোরের স্বপ্ন ফিকে হয়ে যায় সিলেটের।
মিঠুন-মোসাদ্দেকের পর একে একে বিদায় নেন নাজমুল হোসাইন মিলন(১০), নাঈম হাসান(১), ক্রিসমার সান্টোকি(০)। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে ১০ উইকেটে ৯১ রান সংগ্রহ করে সিলেট। যার ফলে রাজশাহীর সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৯২ রান। রাজশাহীর পক্ষ্যে ফরহাদ রেজা এবং রবি বোপারা নেন সমান ২টি উইকেট করে। অলক কাপালি নেন ৩ উইকেট এবং আন্দ্রে রাসেল নেন ১ টি উইকেট
বার্তাবাজার/কেএ