মাইক্রোবাসের চাপায় শাহিনুর ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইকচালক শাহিনুর ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহুল বাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বাড়বারিয়া থেকে মোটরসাইকেল নিয়ে নিহত শাহিনুর পরীক্ষার জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢুলিভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি দ্রুতগামী মাইক্রোবাস তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মাইক্রোবাস ও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে