পাবনা জেলা শাখা যুবলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুকুবার সকালে পাবনা জেলা ইউনিট কমান্ডর কার্যালয়ে যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে মুক্তিযোদ্ধা ও স্কায়রের গ্রুপ চেয়ারম্যান অ ন চৌধুরী পিন্টু বলেন যুবলীগের সকল কার্যক্রম মুক্তিযোদ্ধা চেতনা উদযাপিত করতে হবে তাহলেই সোনার বাংলা গড়া সম্ভাব, এবং নতুন প্রজন্মের কে যুবলীগের মাধ্যামে মুক্তিযোদ্ধা চেতনা ছড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিুবর রহমান হাবিবসহ পাবনা জেলা ৯টি উপজেলা থেকে মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এইচ.আর