কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি সহ তালিকাভূক্ত ৪ মাদককারবারীকে আটক করেছে র্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ৬টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অপারেশন অফিসার মাশকুর রহমান বার্তাবাজারকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ইয়াবা কারবারী ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, দলিলুর রহমানের ছেলে ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের ছেলে ছৈয়দ নুর, সব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল।
র্যাব কর্মকর্তা জানায়, ১৩ডিসেম্বর (শুক্রবার) ভোরে র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ৪ শীর্ষ ইয়াবা কারবারীকে আটক করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে তল্লাশী চালিয়ে ৮ লাখ ১০হাজার পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এরা প্রত্যেকে রোহিঙ্গা হাকিম ডাকাতের অন্যতম সহচর।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উক্ত র্যাব কর্মকর্তা।
বার্তাবাজার/কে.জে.পি