বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা থাকলে ভোক্তা-কৃষক সুবিধা পাবে

বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে পারলে পণ্যের উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা সবাই সর্বোচ্চ সুবিধা পাবে। তা না হলে চরম মূল্য দিতে হবে ভোক্তাদের। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধারীর কারওয়ান বাজারে আয়োজিত এক সেমিনারে এমন মতামত তুলে ধরেন অর্থনীতিবিদরা। বাণিজ্যমন্ত্রী বলেন, চাষীরা ন্যায্য মূল্য পেলে পেঁয়াজের ঘাটতি তারাই পূরণ করতে পারবেন।

পেঁয়াজের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারায় ভোক্তাদের চড়া দামে কিনতে হচ্ছে এই নিত্যপণ্য। অসাধু ব্যবসায়ীদের কারণে অস্থিতিশীল হয়েছিল চালের বাজার।

এমন পরিস্থিতির জন্য বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা ও শক্তিশালী নজরদারির অভাবকে দায়ী করা হয়, বৃহস্পতিবার রাজধানীর টিসিবি মিলনায়তনে আয়োজিত বাজার প্রতিযোগিতা নিশ্চিতকরণ শীর্ষ সেমিনারে। সেমিনারে প্রতিযোগিতামূলক বাজারকে সবচেয়ে স্থিতিশীল বাজার উল্লেখ করে আলোচকরা বলেন, এর মাধ্যেই ভোক্তা পর্যায়ে সবচেয়ে কম মূল্যে পণ্য সরবরাহ করা। বাজার অর্থনীতি মেনে মুনাফা নিয়ন্ত্রণের ক্ষমতা হাতে রেখে ব্যবসায়ীদের পণ্য মজুদ করতে দিতে হবে। এসময়, এনবিবারের অসহযোহিতামূলক আচরণেও অনেক সময় পণ্যের দাম বেড়ে যায় বলে অভিযোগ করে এফবিসিসিআই।

এফবিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, কারেন্ট এক্সচেঞ্জ রেট কী হবে সেটা এনবিআর ঠিক করে দিচ্ছে, যেকারণে ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে।

সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন আহমেদ বলেন, যে সকল দেশে প্রতিযোগিতামূলক আইন কার্যকর নেই, তাদের তুলনায় যে সকল দেশে কার্যকর আছে তাদের আভ্যন্তীরণ প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যেতে পারে।

সেমিনারে পেঁয়াজের মতো নিত্যপণ্যের ঘাটতি মোকাবেলায় কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার প্রতিযোগিতার মাধ্যমেই উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনসী বলেন, ভোক্তারা সন্তুষ্ট থাকবে, আবার যারা উৎপাদনকারী তারাও যে নায্যমূল্য পায় সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে পরে বছর সে উৎপাদনে যাবে না।

সেমিনারে বলা হয়, অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় এনে সুষ্ঠু বাজার প্রতিযোগিতা নিশ্চিত করতে পারলে দীর্ঘ মেয়াদে উৎপাদনশীলতা বাড়বে ১০ শতাংশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর