কথা কাটাকাটি নিয়ে ছুরিকাঘাত, জামাই-শাশুড়ি নিহত

কক্সবাজারের টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাং বিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি মৃত নবী হোসেনের স্ত্রী তাহামিনা (৪৫)।

স্থানীয়রা জানান, দুপুরে পারিবারিক কলহের জের ধরে সোনা মিয়া ও তার শাশুড়ি তাহামিনার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া শাশুড়িকে ছুরিকাঘাত করেন। এরপর তার শ্যালক জাকির (১৬) এসে দুলাভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনেরই মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর