শাহজালাল বিমানবন্দরে হচ্ছে তৃতীয় টার্মিনাল

তৃতীয় টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়বে। এ কথা বলেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

দুপুরে বিমানবন্দরের কনফারেন্স রুমে আয়োজিত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চলমান প্রকল্পগুলোর উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় জানানো হয়, চলতি মাসেই তৃতীয় টার্মিনাল প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৩ বছরের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ হবে। এই প্রকল্পে ব্যয় হবে ২১ হাজার কোটি টাকা। খুব শিগগিরই ঢাকা থেকে সরাসরি নিউইয়র্ক ও টরেন্টো ফ্লাইট চালুর বিষয়ে কাজ চলছে বলেও জানানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর