প্রয়োজনে হিরো থেকে জিরো হব : ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে অনেক বাধা অতিক্রম করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, নিজের লক্ষ্যের পেছনে লেগে থাকা মানে প্রতিশ্রুতি রক্ষা করা। মানুষের জন্য যদি হিরো থেকে জিরো হতে হয় তবে আমি তা-ই হব।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে এক আলোচনায় এ মন্তব্য করেন ইলিয়াস কাঞ্চন। এ আলোচনা সভার আয়োজন করে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ (পিএইচএফবিডি)। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, আমি ২০ বছর ধরে নিসচা আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকেই আমাকে বলেছিলেন আন্দোলন না করার জন্য। তবুও আমি আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকে আবার আমাকে বলেছিলেন তুমি আন্দোলনে গেলে হিরো থেকে জিরো হয়ে যাবে। তখন আমি তাদের বলেছিলাম মানুষের জন্য যদি জিরো হতে হয় তাহলে আমি তাই হব।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর