আলফাডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মহিষারঘোপ শহীদ মোমিন স্মৃতি সংঘের উদ্যোগে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় মহিষারঘোপ খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন কাশিয়ানী বাজারের ভাই ভাই ইলেকট্রনিক্স।

এসময় উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক শেখ,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন,উপজেলা আওয়ামিলীগের সহ দপ্তর সম্পাদক মতিউর রহমান শিপলু ও ইউনিয়ন যুবলীগ নেতা ইকলাচ ফকির প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে ভাটিয়াপাড়া ক্রিকেট একাদশ বিদ্যাধর ক্রিকেট একদশকে পরাজয় করে জয়লাভ করেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর