পাকুন্দিয়ার সাদ্দাম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে নিহত সাদ্দাম হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের যান-চলাচল বন্ধ করে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে দু’ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় লোকজন সাদ্দাম হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ০৬ ডিসেম্বর কটিয়াদী উপজেলার ভিটিপাড়া গ্রামে ফেইসবুক ষ্ট্যাটাস কে কেন্দ্র করে আকিজ গ্রুপের পাকুন্দিয়া উপজেলার এস আর দুই সন্তানের জনক সাদ্দাম হোসন (২৬) নামের গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর