বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে অবৈধপথে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে বাংলাদেশি ১৯ যুবক।
বৃহস্পতিবার(১২ই ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই যুবকদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেন।ফেরত আসা যুবকরা হলেন,বাংলাদেশের শেরপুর জেলা, লালমনিরহাট জেলা, কিশোরগঞ্জ জেলা, গাজীপুর জেলা, মাদারীপুর জেলা, সৈয়দপুর জেলা, নরসিংদি জেলা দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চলে।এদের বয়স ১৮ থেকে ৩৬ বছর পর্যন্ত।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন সুত্রে জানা যায়, এরা ভালো কাজের জন্য বিভিন্ন সীমান্ত পথে গত ২ বছর আগে ভারতে পাড়ি জমায়।সেখানে তামিলনাড়ু প্রদেশের ক্রিকুট শহরের আন্থনী গার্মেন্টসে চাকুরী করত।পরে ওই গার্মেন্টস থেকে পুলিশের কাছে ধরা পড়ে।পুলিশ তাদের আদালতের মাধ্যেমে চেন্নাই সেন্ট্রাল জেল খানায় রাখে।পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল ইমিগ্রেশন (ওসি)মহসিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত থেকে ফেরত আসা যুবকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত(ওসি)মামুন খান বার্তা বাজারকে বলেন, ভারত থেকে ফেরত আসা যুবকদের থানার আনুষ্ঠানিকতার কাজ শেষে তাদের আত্নীয়-স্বজনদের কাছে তুলে দেওয়া হবে।
বার্তা বাজার/ডব্লিও.এস