আগামী রবিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

আগামী রবিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকায় থানা পর্যায়ে এ কর্মসূচি পালিত হবে।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নাকচ করে দেওয়ায় আমরা ক্ষুব্ধ ও হতাশ। সরকারের প্রভাবের কারণে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে। সর্বােচ্চ প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাও কমে গেছে।

আমরা এই আদেশে ক্ষুব্ধ। ন্যায় বিচার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। রবিবারের পর আবারো নতুন কর্মসূচি দেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর