কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের সূত্র ধরে পাল্টাপাল্টি হামলায় ছুরিকাঘাতে জামাই-শ্বাশুড়ী নিহত হয়েছে। ১২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া (দুমপ্রাং বিল) এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বিগত কয়েক বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের দুমপ্রাং বিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের পুত্র সোনা মিয়া(৩২) মৃত নবী হোসেনে উরফে নুর হোসেনের মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সোনামিয়া মাদকাসক্ত হয়ে পড়লে স্ত্রী তাকে ডিভোর্স দেয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে সোনামিয়া মাতাল অবস্থায় গিয়ে শশুর বাড়ীর লোকজনের সাথে কলহে জড়িয়ে পড়ে।
কলহের একপর্যায়ে শ্যালক জাকির ও শ্বাশুড়ী তাহামিনা সোনামিয়াকে মারধর করে। এতে সোনামিয়া ক্ষিপ্ত হয়ে শ্বাশুড়ী তাহমিনাকে ছুরিকাঘাত করে। এসময় প্রতিশোধ নিতে শালক জাকির সোনামিয়াকে পাল্টা ছুরিকাঘাত করে। একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে উভয়কে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য উভয়কে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। বিকেলে উভয়ে মৃত্যু বরন করেন। ঘটনায় জড়িত উভয় পক্ষ পুরাতন রোহিঙ্গা বলে জানাগেছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলে পুলিশের টিম ঘটনার আসল রহস্য উন্মুচনে কাজ চালিয়ে যাচ্ছে। অনুসন্ধান শেষে এই হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। রিপোর্ট লিখা পর্যন্ত এঘটনা সংক্রান্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
বার্তা বাজার/ডব্লিও.এস