বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ম্যুরাল স্থাপিত হবে ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থাপন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ম্যুরাল।
২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষে এ সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবন্ধু হল কর্তৃপক্ষ।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও তার আদর্শকে বাস্তবায়নের লক্ষে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ম্যুরাল স্থাপনের জন্য বুধবার (১১ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

তিনি জানান, ম্যুরালটি হলের প্রধান ফটকের পাশে স্থাপন করা হবে। যার দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮ ও ১২ ফুট হবে। ম্যুরালটি পেছনের দিকে কালো রঙের পাথর সম্বলিত এবং উপরে বঙ্গবন্ধুর ছবি ও ভাষণটি সাদা রঙে খোদাই করা হবে। ২০২০ সালের ৭ মার্চ এটি উদ্বোধন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর