ইবিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আশেক রায়হান মাহমুদ এবং আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর