জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজের বিষয়ে পরবর্তী করণীয় সিনিয়র আইনজীবীরা ঠিক করবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, এখন আদালত যে আদেশ দিয়েছেন সেখানে কোনো রিজন (কারণ) উল্লেখ করা হয়নি। দেখবো, কী কারণে আমাদের আবেদন খারিজ করা হয়েছে। সে বিষয় দেখে আমাদের একটা সিনিয়র আইনজীবী প্যানেল আছে, ওই প্যানেলের আইনজীবীরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
তিনি অভিযোগ করেন, সরকার চাচ্ছে তার মৃত্যু পর্যন্ত তাকে জেলে আটকে রাখতে।
এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ খালেদার জামিন আবেদন খারিজ করে দেয়।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানসহ বিএনপি সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি