১৩ দিনের শীতকালীন ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যীশু খ্রিষ্ট্রের জন্মদিন নিয়ে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর (রবিবার) থেকে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও শীতকালীন ছুটি ও যীশু খ্রিষ্ট্রের জন্মদিন উপলক্ষে ২২ ডিসেম্বর (রবিবার) হতে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে। উল্লেখ্য, ছুটি শেষে সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর ২৯ ডিসেম্বর-২০১৯ (রবিবার) হতে যথারীতি শুরু হবে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর