জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন তিনটি হলের নির্মাণ কাজে ১৪ কোটি টাকা লোপাট ও অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে “দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর”।
বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান। তিনি বলেন, “উপাচার্য আপনি যতই কান বন্ধ করে রাখেন, মনে রাখবেন আপনার দুর্নীতির কথাগুলো ভেসে বেড়াবে। যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে তার প্রতি সম্মান রেখে আপনি যত দ্রুত সম্ভব দায়িত্ব থেকে কিছুদিনের জন্য সরে যান। যেন তদন্ত প্রক্রিয়াটি শেষ হয়। যদি আপনি নির্দোষ প্রমান হন , তাহলে আপনি আবার পুনর্বহাল হবেন। তা না হলে এই আন্দোলন জারি থাকবে”।
আন্দোলনের পরবর্তী কর্মসূচী হিসেবে আগামি ১৮ ডিসেম্বর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/ডব্লিও.এস