ঝিনাইদহে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে চাল বিতরণ

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারী দুঃস্থ ও অসহায় নারীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা ভিজিডি চাল বিতরন উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ, ইউ.পি সচিব সাইদুর রহমান, মেম্বর ফারুক হোসেন, মাজেদ সিকদার, আব্দুল হাকিম সরকার, আব্দুর রশীদ ব্যাপারী, শাহাবুদ্দিন সাবু, আব্দুর রহমান মোলা, ওবাইদুর রহমান রিপন, ইকামুল হোসেন ইলাহী, জয়নাল আবেদীন, সদস্য ডলি খাতুন, জান্নাতুল ফেরদৌসি (বিউটি) , নার্গিস বেগম, গৌতম অধিকারী,রফিকুল ইসলাম, এইড ফাউন্ডেশনের ময়না খাতুন, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের, নাসরিন সুলতানা, মাসুদ রানা সহ সাংবাদিকবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এনজিও কর্মী, মানবাধিকার কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর