রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ৭ম আন্তজার্তিক সম্মেলন শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘Data Science and SDGs: Challenge, opportunities and Realties শিরোনামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় এই সম্মেলনে ২ টি কিনোট, পাঁচটি প্ল্যানারি, ৪৭ টি ইনভাইটেড টক, ১২২ টি কনট্রিবিউটেড টক থাকবে। এছাড়া সম্মেলনে সর্বমোট ৪৪ টি বিদেশী প্রতিষ্ঠান ও ২৮ টি দেশীয় প্রতিষ্ঠানসহ সর্বমোট ৪০০ জন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন।
আরো জানানো হয়,প্রথম দিন ১৮ ডিসেম্বর,বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা কমিশনের পরিসংখ্যান ইনফরমেটিক্স বিভাগের সচিব সুরেদ্রনাথ চক্রবর্তী।
বার্তা বাজার/ডব্লিও.এস