মুন্সীগঞ্জ সিরাজদিখানে নবধারা স্যাটেলাইট সিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকায় নবধারা স্যাটেলাইট সিটি মাঠে বৃহস্পতিবার দুপুরে খেলার উদ্ভোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নবধারা স্যাটেলাইট সিটি ক্লাব বনাম চরের গাও পশ্চিম পাড়া ক্লাবের ফাইনাল খেলায় নবধারা স্যাটেলাইট সিটির চেয়ারম্যান শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ফাইট ডিরেক্টর প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ রুবেল, নবধারা স্যাটেলাইট সিটি ভাইস চেয়ারম্যান আলী ইসলাম ও নবধারা স্যাটেলাইট সিটির ফাইনানসিয়াল ডিরেক্টর মোঃ বাতেন সরকার প্রমুখ।
এস কে জিয়াউল ঠান্ডার নান্দনিক ধারাভাষ্যে নবধারা স্যাটেলাইট সিটি ক্লাব বনাম চরের গাও পশ্চিম পাড়া ক্লাবের ফাইনাল খেলায় হাজারো দর্শকদের ভিড়ে নবধারা স্যাটেলাইট সিটি ক্লাব ৭ ইউকেটে বিজয়ী হন এতে প্রথম পুরুস্কার ফ্রিজ ও দ্বিতীয় পুরুস্কার ৩২ ইঞ্চি টিভি দেওয়া হয় বিজয়ীদের হাতে।
বার্তাবাজার/এমকে