আল-আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্বোধন

সাতক্ষীরায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৭৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলারোয়ায় এ শাখার উদ্বোধন করা হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন, ব্যাংকটির পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সাবেক সংসদ সদস্য ও কলারোয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বি.এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক, মেসার্স আলাউদ্দীন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব একরামুল কবির। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের খুলনা জোনের হেড এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান।

প্রধান অতিথি ও ব্যাংকটির পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এ সময় বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ব্যাংটির এই নতুন শাখাসহ সকল শাখায় শরীয়াহ সম্মতভাবে গ্রাহক সেবার নিশ্চয়তা দেবেন বলে আরো জানান তিনি।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ্।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর