নীলফামারীর ডোমারে আজ (১২ ডিসেম্বর) বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্পের সহযোগীতায় অসহায়, দুঃস্থ মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল হাসেমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন। বিশেষ অতিথি হিসাবে, স্বাস্থ্য পরিদর্শিকা আফরোজা খানম, প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর প্রদিপ কুমার রায়, এমএন্ডইডিও জয়ন্ত কুমার কর্মকার, এফপিআই ধনেশ্বর বর্মন, ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমূখ।
বার্তাবাজার/এমকে