“সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আজ (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর ই আলম সিদ্দিক্কীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড সামসুল হক, ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি পালিত হয়। এ অনুষ্টানে আলোচ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্তা বাজার/ডব্লিও.এস