চুয়াডাঙ্গায় আধুনিক পদ্ধতিতে মাচায় টমেটো চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। জেলার বিভিন্ন মাঠে বাঁশের মাচা করে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ এখন সরগরম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আবহাওয়া অনুকূলে ও মাটি উর্বর হওয়ায় টমেটো চাষ ভাল হচ্ছে। কৃষকরা এ জাতের টমাটো গাছ লাগানোর ২ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এ ফল ৩-৪ মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন কৃষকরা। প্রথম বছর মাচায় টমাটো চাষ করতে খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে খরচ কম।
কৃষক কাওছাড় আলী বলেন, এতে খরচ একটু বেশি হলেও ফলন ভালো হয়েছে এবং জমিতে টমেটো নষ্ট হবে কম। মূলত জমি থেকে গাছ পাকা টমেটো সরাসরি বাজারজাত করার জন্যই এই পদ্ধতিতে টমেটো চাষ করার উদ্দেশ্যে।
প্রথম ধাপে ১ বিঘা জমিতে এই বাঁশের মাচা করে জমিতে টমেটো চাষ করায় খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। জমি থেকে পাকা টমেটো বাজারজাত করলে আশা করছি প্রায় ২ লাখ টাকার মতো লাভ হবে। তিনি আরও বলেন, এই পদ্ধতিতে টমেটো চাষ করায় ফলন হয়েছে বেশি।
জমিতে পেকে গেলে টমেটো নষ্ট হয় বেশি। বাঁশের মাচা করে চাষ করায় মাটির স্পর্শ ছাড়া গাছ পাকা টমেটো সংগ্রহ করা যাবে। এতে জমি থেকে পাকা টমেটো সরাসরি বাজারজাত করা যায়। ফলে আসল গাছ পাকা টমেটোর সাধটা পাবেন ভোক্তারা। এই পদ্ধতিতে টমেটো চাষ করে শতভাগ সফলতা আশা করা যায়।
বার্তাবাজার/এমকে