নোয়াখালীতে মাদক সেবনকালে জেলা পরিষদের সদস্যসহ আটক ৪

নোয়াখালীর সদরে মাদকদ্রব্য সেবনকালে নোয়াখালী জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্যসহ ৪জনকে আটক করে ডিবি পুলিশ।

বুধবার রাতে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার জেলা পরিষদের ডাক বাংলো থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফাতারকৃত মো.কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৪৫) নোয়াখালী পৌরসভার ৯ং ওয়ার্ডের পশ্চিম বদরীপুর গ্রামের মৃত আমির আলী’র ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বলেন, মাদক সেবনকালে কামালসহ ৪জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর