আলফাডাঙ্গায় নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ,উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত প্রমুখ।

সভায় জনগণের দোর গোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে আইসিটি’র গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর