শেরপুর-জামালপুর সড়কে দুটি কজওয়েতেই ব্রীজ হচ্ছে: হুইপ আতিক

শেরপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ ১২ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেন, শেরপুর-জামালপুর সড়কের দুটি কজওয়েতে দুটি ব্রীজ হচ্ছে। এখানে বর্ষা মৌসুমে মানুষের দূর্ভোগ আর থাকছেনা। শেরপুরের বিভিন্ন নদ-নদীগুলো খননের প্রয়োজন।

সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে হলেও নদী খনন করতে হবে। তিনি আরো বলেন, ময়মনসিংহ বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে। কাজেই এখন থেকে কোন অবস্থাতেই বাল্য বিয়ে মেনে নেয়া হবে না। এজন্য সবাইকে ভূমিকা রাখার জন্য এবং সতর্ক থাকার জন্য হুইপ আতিক সবার প্রতি আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, মো: আমির আলী, আলহাজ্ব মো: হাবিবুর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন সহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর