উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বুধবার (১১ ডিসেম্বর) রাতে ৮জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দান কারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-কাউসার (২৭), রুবেল ইসলাম (২৮), রাসেল মিয়া (২৪), ইসলাম (২৪), রবিউল আলম (২৮), আহসান উল্লাহ রায়হান (২৪), মাসুদ রানা (৫২), মাহমুদুল হাসান ও আলিফ (২৪)। তাহাদের উত্তরার হাউজবিল্ডিং থেকে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি, ২টি ডিবি ঢাকা লেখা জ্যাকেট, ২টি হ্যান্ডকাফ, ১টি হাইস মাইক্রোবাস, ১টি মোটর সাইকেল ও ১টি গাড়ীর নাম্বার প্লেট , ৫০ পিছ ইয়াবাসহ তাদের জব্দ করা হয়।
এ বিষয়ে এসআই মিজানুর রহমান বলেন-গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মফিজুল ইসলাম, এএসআই নাজমুল হোসেন এর সহযোগীতায় অভিযান চালানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রচলিতো আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বার্তাবাজার/এমকে