খালেদা জিয়ার জামিন শুনানি খারিজ হওয়ার পর হাইকোর্টের সামনে মিছিলের প্রস্তুতিকালে ২ জনকে আটক করেছে পুলিশ।
খালেদা জিয়ার জামিনের রায় ঘোষণার পর হাইকোর্টের মাজার গেটের সামনে বিএনপির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে।
এসময় তাদেরকে ধাওয়া দেয় পুলিশ। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ জনকে আটক করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃত দুজনের নাম জানা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাননি। তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার প্রক্ষিতে বিক্ষোভ মিছিল চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা।
ভিডিও…
সরাসরি>>>রায় ঘোষণার পর মিছিলের প্রস্তুতিকালে হাইকোর্টের সামনে থেকে অাটক ২
Gepostet von Barta Bazar am Mittwoch, 11. Dezember 2019
বার্তাবাজার/এমকে