টস জিতে তামিম-মাশরাফিদের ব্যাটিংয়ে পাঠালো রাজশাহী রয়্যালস

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও মিললো প্রথম দিনের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতোই ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।

আসরে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামবে তারকাবহুল ঢাকা প্লাটুনস। তাদের পক্ষে টস করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাজশাহীর পক্ষে টস জিতেছেন আন্দ্রে রাসেল।

ঢাকা প্লাটুন একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, লরি ইভানস, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা এবং ওয়াহাব রিয়াজ।

রাজশাহী রয়্যালস একাদশ
লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, রবি বোপারা, আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলাম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর