শেরপুরে ডিজিটাল রেজাল্টসীট তৈরী উদ্বোধন করলেণ ইউএনও

বগুড়ার শেরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১০টায় মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল রেজাল্টসীট তৈরী করণ সফটকপির উদ্বোধন করা হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। উদ্ভাবক ও শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম তরফদার সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, উপজেলা আইসিটি প্রোগ্রামার মাহবুবুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন, সিমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌর রায় চৌধুরী, শাহ জামাল কামাল, আলী আজগর, শাহজাহান প্রমুখ।

এ সময় তাদেরকে কিভাবে ডিজিটাল রেজাল্টসীট তৈরী করে সফটকপি করা হয় তা প্রক্ষিনের মাধ্যমে দেখানো হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর